স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ জুলাই, ২০২৬ ০৯:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১ বার
ইসমাইল হোসেন, পোরশা
নওগাঁর পোরশা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পোরশা থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মিজানুর রহমান, এএসআই (নিঃ) বিষ্ণু সিংসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে জিআর-১৫৩/২২ মামলার দীর্ঘদিনের পলাতক লালকালিভুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আব্দুল মালেক পোরশা উপজেলার ঘাটনগর মোল্লাপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে নওগাঁর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অপরাধ দমনে ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।