আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
ইয়েমেনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব বিমানবন্দর দিয়ে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
সোমবার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে, একটি ইরানি বিমানকে সানার বিমানবন্দরে অবতরণ ঠেকাতে তাদের বাহিনী ওই বিমানবন্দরে হামলা চালায়।
সরকার এক বিবৃতিতে বলেছে, ‘ইরানি সরকারের সমর্থনপুষ্ট হুতি সন্ত্রাসী মিলিশিয়া ইয়েমেনের জাতীয় বিমানগুলোকে রাজধানী সানার বিমানবন্দরে অবতরণ করতে বাধা দেয় এবং ইরানি বিমানটিকে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে সেখানে অবতরণে জোরাজুরি করে। এ কারণে বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়েছে।
’
তথ্যসূত্র: আল জাজিরা