ঢাকা, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জিবিবি পাওয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ অগাস্ট, ২০২৬ ১২:৩২ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


জিবিবি পাওয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং লেনদেনের পরিমাণ বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য-সংবেদনশীল তথ্য নেই। কারণ ছাড়াই বাড়ছে শেয়ার দর।

 

বৃহস্পতিবার (০৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এতথ্য জানা গেছে।

 

জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে কোম্পানিকে চিঠি দেয় ডিএসই।

 

 

  ৪ আগস্ট কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে শেয়ারের দর ও লেনদেন বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে-এমন কোনো অপ্রকাশিত তথ্য বা সিদ্ধান্ত তাদের কাছে নেই। বাজার পরিস্থিতি বা সাধারণ বিনিয়োগকারীদের লেনদেনের কারণেই এই দর বৃদ্ধি পেয়ে থাকতে পারে।

 

উল্লেখ্য, সম্প্রতি কোনো কারণ ছাড়াই কোম্পানিটির শেয়ার দর ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। বিনিয়োগকারীদের সুরক্ষার স্বার্থে নিয়ম অনুযায়ী এই দর বৃদ্ধির নেপথ্যে কোনো গোপন মূল্য-সংবেদনশীল তথ্য আছে কিনা, তা জানতে চেয়ে কোম্পানিটিকে চিঠি পাঠিয়েছিল ডিএসই।

 

 

ডিএসইর ওই চিঠির জবাবেই এই ব্যাখ্যা দিলো জিবিবি পাওয়ার।

 


   আরও সংবাদ