ঢাকা, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ট্রেনে কাটা পড়ে পাওয়ার টিলারচালক নিহত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ অগাস্ট, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


ট্রেনে কাটা পড়ে পাওয়ার টিলারচালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আবুল কালাম আজাদ টিমন (৩৫) নামে এক পাওয়ার টিলারচালক নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নাচোল উপজেলার দেওপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

 

আবুল কালাম আজাদ নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মো. মহিবুর রহমানের ছেলে। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ তার পাওয়ার টিলারে (ট্রলি) একটি ছাগল নিয়ে দেওপাড়া থেকে নিজ বাড়ি বান্দ্রায় ফিরছিলেন।

 

 

এ সময় তিনি দেওপাড়া রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা ট্রেন সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

 

খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত কার্যক্রম শুরু করে।

দীর্ঘদিন থেকে অরক্ষিত এ রেলক্রসিংয়ে গেটম্যানের দাবি জানালেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নাচোলবাসী।

 

 

সুসাশনের জন্য নাগরিক সুজনের নাচোল উপজেলা শাখা সাধারণ সম্পাদক সাকিল রেজা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন থেকে নাচোলবাসী এখানে একটি গেটম্যানের জন্য আবেদন করলেও তা বাস্তবায়ন হচ্ছে না। প্রয়োজনে তারা মানববন্ধনসহ আরও কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন। 

 

এদিকে দুর্ঘটনার পরও ওই রুটে ট্রেন ও সড়কপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

 

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


   আরও সংবাদ