ঢাকা, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্পেনে বন্দুকধারীদের গুলিতে ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৭ অগাস্ট, ২০২৬ ১৮:২৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৭ বার


স্পেনে বন্দুকধারীদের গুলিতে ৩ জন নিহত

স্পেনের দক্ষিণাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে এক গ্যাং লিডারের শাশুড়ি, তার গর্ভবতী বোন ও এক কিশোর নিহত হয়েছে। সোমবার এ কথা জানিয়েছে দেশটির পুলিশ।

 

স্থানীয় গার্দিয়া সিবিল পুলিশের এক মুখপাত্র জানান, রোববারের ওই বন্দুক হামলায় গ্যাং লিডারের ১৮ বছর বয়সী ভাগ্নে গুরুতর আহত হয়েছেন এবং আরও একজন সামান্য আঘাত পেয়েছেন।

প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী চক্রগুলোর মধ্যকার পুরোনো বিবাধ থেকে পর্তুগাল সীমান্ত থেকে সাড়ে সাত কিলোমিটার দূরে অবস্থিত উপকূলীয় শহর ইসলা ক্রিস্টিনার এল রোসিও এলাকায় ঘটা এই তিন হত্যাকাণ্ডের তদন্ত করছে পুলিশ।

 

 

 

পুলিশের ওই মুখপাত্র জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। বন্দুকধারী হামলাকারীর খোঁজে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

তিনি আরও জানান, নিহত নারীরা গ্যাং লিডার ‘এল বাবা’র ৬২ বছর বয়সী শাশুড়ি ও ৩৯ বছর বয়সী বোন। এ ঘটনায় ওই গ্যাং লিডারের ১৮ বছর বয়সী ভাগ্নে গুরুতর আহত হন।

 

নিহত তৃতীয় ব্যক্তি ১৬ বছর বয়সী এক কিশোর, যার সঙ্গে গ্যাং লিডারের ওই পরিবারের কোনো সম্পর্ক নেই। তবে সামান্য আহত ব্যক্তির বয়স বা লিঙ্গ প্রকাশ করেনি পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কথিত ‘বাবা ক্ল্যান’ চক্রের সঙ্গে ‘মোরিনা ক্ল্যান’-এর মতো প্রতিদ্বন্দ্বী পরিবারগুলোর দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। ২০২৪ সালে একটি প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনার পর তাদের মধ্যকার এই সহিংসতা আরও বেড়ে যায়। এর কয়েক সপ্তাহ পর স্পেনের উত্তরাঞ্চল থেকে ‘এল বাবা’-কে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

সূত্র: রয়টার্স


   আরও সংবাদ