ঢাকা, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই দূতাবাসে হুমকি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ অগাস্ট, ২০২৬ ১৪:৩৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই দূতাবাসে হুমকি

বিভিন্ন বিদেশি দূতাবাসে হুমকির ঘটনায় কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি চক্র এ ধরনের কর্মকাণ্ড করছে।

 

রোববার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শফিকুল ইসলাম বলেন, ‘আমরা চক্রটিকে শনাক্ত করার চেষ্টা করছি।

একটি নির্দিষ্ট অপরাধী চক্র ইন্টারনেটের মাধ্যমে ই-মেইল পাঠিয়ে কূটনৈতিক জোনের বিভিন্ন দূতাবাসে হুমকি দিচ্ছে এবং চাঁদা আদায়ের চেষ্টা করছে। এই চক্রটি সাধারণ ও নিরীহ মানুষের বিকাশ নম্বর ব্যবহার করে ই-মেইল পাঠায়।

যাদের নম্বর ব্যবহার করা হচ্ছে, তারাও জানেন না যে তাদের নম্বর এ কাজে ব্যবহৃত হচ্ছে।’

 

 

ডিবি সূত্র জানায়, চীন, পাকিস্তান ও তুরস্কসহ চারটি বিদেশি দূতাবাস এবং কয়েকটি সরকারি দপ্তরে এ ধরনের হুমকির ই-মেইল পাঠানো হয়েছে।

 

ডিবি প্রধান বলেন, ‘আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি কেবল চাঁদাবাজির ঘটনা নয়; বরং কাউকে হয়রানি করা কিংবা ব্যক্তিগত শত্রুতার জেরেও এমনটি হতে পারে। এছাড়া বিদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এই চক্রের অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।’


   আরও সংবাদ