ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

উচ্ছেদ অভিযানে মার্কেটে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৯ বার


উচ্ছেদ অভিযানে মার্কেটে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযানকালে বৈদ্যুতিক তার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সকালে মিরপুর ১০ নম্বর হোপ মার্কেট এলাকার ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশন।

হোপ মার্কেটের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদের সময় বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে বিদ্যুতের তার থেকে আগুন ধরে যায়। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন হকাররা।

পরে তারা সিটি করপোরেশনের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

 

এ ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়াতে দেখা গেছে হকারদের।

মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের পিক-আপ গেলে ইটপাটকেল নিক্ষেপ করে হকাররা। 

 

পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি যায় আগুন নেভাতে। প্রায় ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, মিরপুর ১০ নম্বরের হোপ মার্কেটে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীদের একদল উচ্ছৃঙ্খল জনতার বাধার মুখে পড়তে হয়েছে।


   আরও সংবাদ