ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬ ১৬:০২ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২ বার
ঢাকা: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ লক্ষ্যে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির সঙ্গে কনসেশন চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ-বিডা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তি অনুযায়ী, ১৫ বছরের জন্য নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাবে ডিপি ওয়ার্ল্ড।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ পক্ষে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এইচ ই ইসা কারিম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মনিরুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন।