ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তেলের দাম বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬ ১৪:০৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩ বার


তেলের দাম বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ আরও বিঘ্নিত হওয়ায় শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) লেনদেন শেষে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

 

শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ৫৫ সেন্ট বা ৩ দশমিক ১৪ শতাংশ বেড়ে ১১৬ ডলার ৭২ সেন্টে দাঁড়িয়েছে। ২৯ এপ্রিলের পর এটি সর্বোচ্চ দাম।

 

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ ডলার ৮০ সেন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলার ২৭ সেন্টে পৌঁছেছে। এ সপ্তাহে ব্রেন্টের দাম বেড়েছে ৬ শতাংশ।

অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।

 

এলপিএল ফাইন্যান্সিয়ালের প্রধান ক্রস-অ্যাসেট কৌশলবিদ অ্যাডাম টার্নকুইস্ট বলেন, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন স্থানে, জ্বালানি অবকাঠামোসহ, ধারাবাহিক হামলা চালানোর পর সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তেলের দাম বাড়িয়েছে।

 

সূত্র: রয়টার্স


   আরও সংবাদ