ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রোহিঙ্গাদের শিক্ষা-জীবিকায়ন কার্যক্রম পরিদর্শন করলেন এডিনবরার ডাচেস

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬ ০৯:৪২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


রোহিঙ্গাদের শিক্ষা-জীবিকায়ন কার্যক্রম পরিদর্শন করলেন এডিনবরার ডাচেস

ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরার সোফি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত শিক্ষা ও জীবিকায়ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি ইউনিসেফের সহায়তায় পরিচালিত একটি রোহিঙ্গা লার্নিং সেন্টার পরিদর্শন করেন।

সেখানে বাস্তুচ্যুতির প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষার মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যাশায় থাকা শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি।

 

এ ছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও পিএইচএএস-এর সহায়তায় পরিচালিত সাবান তৈরির জীবিকায়ন প্রকল্পের অংশগ্রহণকারীদের সঙ্গেও মতবিনিময় করেন ডাচেস অব এডিনবরা।

 

এই প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, জীবনমান উন্নয়ন এবং পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক সংহতি জোরদারে কাজ করা হচ্ছে।

শিক্ষার সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর মধ্যে সহনশীলতা ও সামাজিক বন্ধন জোরদারের বিষয়টি তাঁর এই সফরে গুরুত্ব পায়।

 

সোফি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী। তিনি সোমবার তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

 


   আরও সংবাদ