ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মিয়ানমারে প্রবেশের অনুমতি পাননি বিশেষ দূত, আসছেন বাংলাদেশে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬ ১৬:৪৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার


মিয়ানমারে প্রবেশের অনুমতি পাননি বিশেষ দূত, আসছেন বাংলাদেশে

মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই কারি বুধবার (১১ নভেম্বর) ঢাকায় আসছেন। তিনি ১১ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ সফর করবেন।

 

জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার মিয়ানমার সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিলেন। তবে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনো এ ধরনের সফরের জন্য প্রস্তুত নয়।

 

বাংলাদেশ সফরে কেলি ই কারি মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির বাংলাদেশে প্রভাব, বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতি, চলমান সশস্ত্র সংঘাত এবং রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা পর্যালোচনা করবেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

 

সফরকালে কেলি ই কারি বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতি মোকাবিলায় ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনাও পর্যালোচনা করবেন। এ লক্ষ্যে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী ও নির্যাতনের শিকার ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।

তিনি ঢাকা ছাড়াও কক্সবাজার এবং জেলার বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

 

জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার মিয়ানমার সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিলেন। তবে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনো এ ধরনের সফরের জন্য প্রস্তুত নয়।

বাংলাদেশ সফর শেষে আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতিসংঘ ভবনে (ইউএন হাউস) সংবাদ সম্মেলন করবেন কেলি ই কারি।

জাতিসংঘের মানবাধিকার পরিষদের আগামী ২০২৭ সালের মার্চ অধিবেশনে তিনি তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।


   আরও সংবাদ