ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রাইভেটকারের ভেতর মিলল লাশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ অগাস্ট, ২০২৫ ১৫:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২০৬ বার


প্রাইভেটকারের ভেতর মিলল লাশ

ঢাকা: রাজধানীর মালিবাগে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্টে পার্কিং করা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করছে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা।

সোমবার (১১ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

নিহত দুজনের মধ্যে একজনের নাম জাকির হোসেন, আরেকজনের নাম মিজান। এর মধ্যে জাকির প্রাইভেটকারচালক।

ডিসি মাসুদ আলম বলেন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেজমেন্টে পার্কিং করা অবস্থায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাইভেটকার মালিককে পাওয়া গেছে। মালিকের কাছ থেকে তাদের নাম জানা গেছে। এছাড়া তাদের মৃত্যু হয়েছে কীভাবে বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।


   আরও সংবাদ