ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইসলামী ব্যাংকে নব নিযুক্ত সিকিউরিটি গার্ডদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৫ ০৯:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮০ বার


ইসলামী ব্যাংকে নব নিযুক্ত সিকিউরিটি গার্ডদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নবনিযুক্ত সিকিউরিটি গার্ডদের পেশাগত দক্ষতা অর্জন, প্রশিক্ষণ ও পরিচিতি কর্মসূচি ১৭, নভেম্বর ২০২৫, সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ইসলামী ব্যাংক ট্রেইনিং এন্ড রিসার্চ একাডেমির ডাইরেক্টর জেনারেল এএসএম রেজাউল করিম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম কাউসার আলম, ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) কে এফ এ সোহেল এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহসহ ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  
দিনব্যাপী এ কর্মশালায় ১৩০ জন নবনিযুক্ত সিকিউরিটি গার্ড অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দায়িত্ববোধ, ব্যাংকিং প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 


   আরও সংবাদ