ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অগ্রণী ব্যাংক থেকে ২ জনকে ডিএমডি পদে পদোন্নতি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬ ১৫:২৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


অগ্রণী ব্যাংক থেকে ২ জনকে ডিএমডি পদে পদোন্নতি

অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম ও শাহীনূর সুলতানা উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন। গত ৮ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের ১১ জন মহাব্যবস্থাপককে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়।

মোহাম্মদ ফজলুল করিম ১৯৯৬ সালে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) হিসেবে অগ্রণী ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ব্যাংকের করপোরেট শাখা, অঞ্চল, সার্কেল, বিভিন্ন ডিভিশন প্রধান ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তার (ক্যামেলকো), হেড অব আইসিসি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি দেশে-বিদেশে ব্যাংকিংবিষয়ক বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণে অংশ নেন।

শাহীনূর সুলতানা ১৯৯৬ সালে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) হিসেবে অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখা এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পদোন্নতির পর তাকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে পদায়ন করা হয়েছে। অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত দুই নির্বাহীকে অভিনন্দন জানানো হচ্ছে এবং তাদের পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হচ্ছে।


   আরও সংবাদ