ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ন্যাশনাল ব্যাংকে আমানতকারীদের টাকা তোলার আবেদন শুরু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


ন্যাশনাল ব্যাংকে আমানতকারীদের টাকা তোলার আবেদন শুরু

ন্যাশনাল ব্যাংকের আমানতকারীদের জমানো অর্থ উত্তোলনের সুযোগ দিতে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকরা তাদের প্রয়োজনীয় টাকা উত্তোলন করতে পারবেন।

 

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ উত্তোলনের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সাথে ন্যাশনাল ব্যাংকের উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক।

 

বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জানান, বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী পদক্ষেপের কারণে ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে গতিশীলতা ও দক্ষতা বাড়াতে ব্যাংকটির ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক রদবদল আনা হয়েছে।

 

অন্যদিকে গভর্নর মো. মোস্তাকুর রহমান জানান, ন্যাশনাল ব্যাংকের বর্তমান তারল্য সংকট এবং আমানতকারীদের চাহিদার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

সাধারণ মানুষের ব্যাংকিং খাতের প্রতি আস্থা বজায় রাখতে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় তিনি ব্যাংক কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেন।

 

একই সাথে ন্যাশনাল ব্যাংকের সকল গ্রাহক যেন সুশৃঙ্খলভাবে তাদের প্রয়োজন অনুযায়ী আমানতের টাকা ফেরত পেতে পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়।


   আরও সংবাদ