স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ১৪:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫ বার
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত হলেও, একটি বিশেষ সমীকরণের কারণে নিজেদের মাটিতে সেমিফাইনাল খেলা হবে না টিম ইন্ডিয়ার।
আইসিসির নিয়ম অনুযায়ী, ভারত সেমিফাইনালে উঠলে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলার কথা থাকলেও, প্রতিপক্ষ যদি হয় পাকিস্তান, তবে ভেন্যু বদলে যেতে পারে।
মূলত ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৭ সাল পর্যন্ত হওয়া 'হাইব্রিড মডেল' চুক্তির ফলে এই জটিলতা তৈরি হয়েছে। এই চুক্তি অনুযায়ী, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার সকল ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হতে হবে।
আইসিসির ঘোষণা অনুযায়ী, ভারত সেমিফাইনালে উঠলে সাধারণত ৫ মার্চ মুম্বাইয়ের দ্বিতীয় সেমিফাইনালে খেলবে। কিন্তু সুপার এইট পর্ব শেষে যদি দেখা যায় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান, তবে সেই ম্যাচটি মুম্বাইয়ের পরিবর্তে ৪ মার্চ শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এর ফলে ভারতকে কেবল ভেন্যুই পরিবর্তন করতে হবে না, বরং ম্যাচটি খেলতে হবে ভারতের বড় উৎসব 'হোলি'র দিনে। পাকিস্তান সেমিফাইনালে উঠলে প্রথম সেমিফাইনালের ভেন্যুও কলকাতার ইডেন গার্ডেনস থেকে সরে কলম্বোতে চলে যাবে।
আরেকটি মজার বিষয় হলো, টুর্নামেন্টের অন্যতম সহ-আয়োজক দেশ হয়েও শ্রীলঙ্কা যদি সেমিফাইনালে ওঠে, তবে তাদের ম্যাচ খেলতে ভারতে আসতে হতে পারে। কিন্তু ভারতের ক্ষেত্রে পাকিস্তানের সাথে ম্যাচ পড়লেই উড়াল দিতে হবে শ্রীলঙ্কায়।