ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১৪:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আজ সোমবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ছক্কার এই রেকর্ড গড়ে তারা। রেকর্ড গড়ার ম্যাচে জিম্বাবুয়েকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা। ক্যারিবীয়দের দেওয়া ২৫৫ রানের জবাবে খেলতে নেমে জিম্বাবুয়ে অলআউট হয় ১৪৭ রানে।

 

সোমবার ১২০ বলে ২৫৪ রানের রেকর্ড গড়ে উইন্ডিজ। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। আর এই ২৫৪ রান করতে ওয়েস্ট ইন্ডিজ ১৬টি চার ও ১৯টি ছক্কা হাঁকায়। এর আগে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে সমান ১৯টি ছক্কা হাঁকিয়েছিল নেদারল্যান্ডস ক্রিকেট দল।

 

২৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে গুদাকেশ মতি ও আকিল হোসেনের স্পিন ঘূর্ণিতে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। পাওয়ার প্লেতে সুবিধা করতে পারেনি সিকান্দার রাজার দল। ৫২ রানে ৪ উইকেট হারানোর পর সিকান্দার ও টনি মুনিয়ঙ্গা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু ২০ বলে ২৭ রান করে সিকান্দার আউট হওয়ার পর তাদের জুটি ভাঙে।

 

এরপর দ্রুত উইকেট হারাতে থাকে তারা। মাত্র ৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। দশম উইকেটে ব্র্যাড ইভান্স ও রিচার্ড নাগারাভা ৪৪ রানের জুটি না গড়লে হারের ব্যবধানটা আরও বড় হতো। ১৯ বলে ৪৪ রানের জুটি গড়ে ইভান্স ২১ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। তার আউটের মধ্য দিয়ে জিম্বাবুয়ের ইনিংস থামে ১৭.৪ ওভারে ১৪৭ রানে।

ডিওন মায়ার্স (২৮) ও সিকান্দার (২৭) রান করেন।

 

ক্যারিবীয় বোলারদের মধ্যে গুদাকেশ মতি ২৮ রানে নেন চারটি উইকেট। আকিল হোসেনের শিকার তিনটি উইকেট। এছাড়া ম্যাথু ফোর্ড দুটি এবং জেসন হোল্ডার নেন একটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের বোলারদের পাড়ার বোলার বানিয়ে ফেলে। দলের এই রেকর্ড রান সংগ্রহে বড় ভূমিকা রাখেন সিমরন হিটমায়ার, রোভম্যান পাওয়েল ও শেরফেন রাদারফোর্ড।

হিটমায়ার মাত্র ৩৪ বলে ৭টি চার ও ৭টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন। এছাড়া ৩৫ বলে ৪টি চার ও সমান ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান আসে রোভম্যান পাওয়েলের ব্যাট থেকে। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে শেরফেন রাদারফোর্ড মাত্র ১৩ বলে তিন চার ও দুই ছক্কায় অপরাজিত ৩৩ রান করেন। আর তাতেই ৬ উইকেট হারিয়ে ২৫৪ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ।


   আরও সংবাদ