ঢাকা, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অফিসিয়ালস পদে জনবল নেবে ব্যাংক এশিয়া

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০৪ বার


 অফিসিয়ালস পদে জনবল নেবে ব্যাংক এশিয়া

বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

প্রতিষ্ঠানটি ‘সাসটেইনেবল ফাইন্যান্স অফিসিয়ালস (আপ টু এসইও)’ পদে জনবল নিয়োগ দেবে। 

২৩ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে নির্ধারিত সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংকিং সেক্টরে কাজের দক্ষতা এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরিটি ফুলটাইম এবং কর্মস্থল ঢাকা।

নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

 

আগ্রহী প্রার্থীরা ব্যাংক এশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।


   আরও সংবাদ