ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শাবিপ্রবিতে চাকরির সুযোগ,

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


শাবিপ্রবিতে চাকরির সুযোগ,

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুটি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৬ মার্চ।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর’ পদে মোট দুইজনকে নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে একটি পদ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে এবং একটি পদ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে।

 

আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীরা ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা বেতন স্কেলে (গ্রেড-১১) বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।

আবেদন করতে প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে career.sust.edu প্রয়োজনীয় তথ্য প্রদান করে প্রথমে প্রোফাইল তৈরি করতে হবে।

এরপর অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

 

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.sust.edu পাওয়া যাবে।

আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

 


   আরও সংবাদ