ঢাকা, শনিবার, ০৭ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ওয়ানডেতে টাইগারদের ধস

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ মার্চ, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১ বার


ওয়ানডেতে টাইগারদের ধস

একসময় ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স ছিল বেশ ধারাবাহিক। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই জয়ের লড়াই করতে পারতো টাইগাররা। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রিয় এই ফরম্যাটেই দলের পারফরম্যান্সে দেখা যাচ্ছে স্পষ্ট অবনতি। 

এমন পারফরম্যান্সের পেছনে ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতামূলক মানকে বড় কারণ হিসেবে দেখছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

 

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশের অনুশীলনের প্রথম দিনে মিরপুরে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ওয়ানডেতে দলের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে ফাহিম বলেন, আমার মনে হয় ৫০ ওভারের খেলায় আমরা অতটা ভালো করতে পারিনি। কিন্তু ২০ ওভারের খেলায় কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য রেজাল্ট আমাদের হয়েছে গত এক বছর যদি বলি। ওয়ানডেতে আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট ফরম্যাটে আমরা যেখানে খেলি সেখানে আমার মনে হয় যে আমরা যথেষ্ট কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারিনি।

 

তিনি আরও যোগ করেন, ৫০ ওভারের যেই প্রতিযোগিতামূলক খেলা মিনিমাম হওয়ার কথা ছিল যেটাতে আমরা সবসময় অভ্যস্ত ছিলাম আমাদের লোকাল ডোমেস্টিক ক্রিকেটে সেটার মানটা কিন্তু নিম্নমুখী ছিল। সেটা একটা কারণ।

এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বোর্ড কাজ করছে বলেও জানান তিনি। 

সাম্প্রতিক সময়ে আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নের একটি উদ্যোগ বলেই মনে করেন ফাহিম।

 

এ বিষয়ে তিনি বলেন, রিসেন্টলি আমরা যে বিসিএল খেলেছি, আমাদের চেষ্টা আছে যে এটার মানসম্পন্ন লোকাল ডোমেস্টিক ক্রিকেট খেলার যেখানে খেলোয়াড়রা মোটামুটি আন্তর্জাতিক মানের ফ্লেভার পাবে এবং সেটা নিয়েই ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে।


   আরও সংবাদ