স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৮ মার্চ, ২০২৬ ১৫:২৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালের রোমাঞ্চ ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আইসিসির ‘পক্ষপাতমূলক’ আচরণ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আকাশপথে বিধিনিষেধ থাকায় দলগুলোর জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করছে আইসিসি।
তবে বিদায় নেওয়া দলগুলোর দেশে ফেরার ক্ষেত্রে আইসিসি কেবল ‘ক্ষমতাধর’ বোর্ডগুলোকে প্রাধান্য দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলার।
ইএসপিএনক্রিকইনফো’র একটি পোস্টে মন্তব্য করে মিলার জানান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা অনেক আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও তারা এখনো কলকাতায় আটকা পড়ে আছে।
অথচ তাদের পরে বিদায় নিয়েও ইংল্যান্ড দল শনিবারই চার্টার্ড ফ্লাইটে বাড়ির পথ ধরেছে।
মিলার লেখেন, "মজার ব্যাপার হলো, ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার পরে বাদ পড়েও আজ রাতে চার্টার্ড ফ্লাইটে বাড়ি ফিরছে। আর আমরা এখনো কলকাতায় উত্তরের অপেক্ষায় বসে আছি।"
মিলারের এই মন্তব্যে সমর্থন জানিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি লিখেছেন, ‘ডেভিড মিলার, দয়া করে একটু জোরে বলো যাতে পেছনের সারির লোকজনও শুনতে পায়!’
ওয়েস্ট ইন্ডিজ ১ মার্চ এবং দক্ষিণ আফ্রিকা ৪ মার্চ টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।
অথচ ৫ মার্চ সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেওয়া ইংল্যান্ড সবার আগে ঢাকা ত্যাগের সুযোগ পায়।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও এই ইস্যুতে আইসিসিকে এক হাত নিয়েছেন। তিনি এক্স-এ (টুইটার) লিখেছেন, ‘আইসিসির টেবিলে যারা বেশি শক্তিশালী, কেবল তারাই সুবিধা পাবে; এটা মেনে নেওয়া যায় না। সব দলকে সমানভাবে দেখা উচিত।
’
কলকাতায় আটকা পড়ে থাকা দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল আজ রোববার একই চার্টার্ড ফ্লাইটে রওনা হতে পারে বলে জানা গেছে। বিমানটি প্রথমে জোহানেসবার্গে যাত্রাবিরতি দিয়ে পরে অ্যান্টিগার দিকে যাবে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, আকাশপথে বিধিনিষেধের কারণে পরিস্থিতি কিছুটা জটিল হলেও তারা খেলোয়াড়দের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
এদিকে, আজ রোববার আহমেদাবাদে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশ্ব আসরের। ভারতের লক্ষ্য রেকর্ড তৃতীয় শিরোপা জয়, আর নিউজিল্যান্ড লড়ছে তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির জন্য।
এমএইচএম
কলকাতায় ‘বন্দি’ দ. আফ্রিকা ও উইন্ডিজ:
আইসিসির বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ মিলার-স্যামির
স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালের রোমাঞ্চ ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আইসিসির ‘পক্ষপাতমূলক’ আচরণ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আকাশপথে বিধিনিষেধ থাকায় দলগুলোর জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করছে আইসিসি।
তবে বিদায় নেওয়া দলগুলোর দেশে ফেরার ক্ষেত্রে আইসিসি কেবল ‘ক্ষমতাধর’ বোর্ডগুলোকে প্রাধান্য দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলার।
ইএসপিএনক্রিকইনফো’র একটি পোস্টে মন্তব্য করে মিলার জানান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা অনেক আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও তারা এখনো কলকাতায় আটকা পড়ে আছে। অথচ তাদের পরে বিদায় নিয়েও ইংল্যান্ড দল শনিবারই চার্টার্ড ফ্লাইটে বাড়ির পথ ধরেছে।
মিলার লেখেন, "মজার ব্যাপার হলো, ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার পরে বাদ পড়েও আজ রাতে চার্টার্ড ফ্লাইটে বাড়ি ফিরছে। আর আমরা এখনো কলকাতায় উত্তরের অপেক্ষায় বসে আছি।"
মিলারের এই মন্তব্যে সমর্থন জানিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি লিখেছেন, ‘ডেভিড মিলার, দয়া করে একটু জোরে বলো যাতে পেছনের সারির লোকজনও শুনতে পায়!’
ওয়েস্ট ইন্ডিজ ১ মার্চ এবং দক্ষিণ আফ্রিকা ৪ মার্চ টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। অথচ ৫ মার্চ সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেওয়া ইংল্যান্ড সবার আগে ঢাকা ত্যাগের সুযোগ পায়।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও এই ইস্যুতে আইসিসিকে এক হাত নিয়েছেন। তিনি এক্স-এ (টুইটার) লিখেছেন, ‘আইসিসির টেবিলে যারা বেশি শক্তিশালী, কেবল তারাই সুবিধা পাবে; এটা মেনে নেওয়া যায় না। সব দলকে সমানভাবে দেখা উচিত।’