ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রানার গতিতেই পেশোয়ারের রেকর্ড জয়

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯২ বার


রানার গতিতেই পেশোয়ারের রেকর্ড জয়

পিএসএলে নিজের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত ছাপ রাখলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তার আগুনঝরা বোলিংয়ে ভর করে করাচি কিংসকে বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে পেশোয়ার জালমি।

 

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে পেশোয়ার তোলে বিশাল ২৪৬ রান। ইনিংসের ভিত গড়ে দেন কুশল মেন্ডিস ও বাবর আজম।

দুজন মিলে গড়েন ১৯১ রানের রেকর্ড জুটি। মেন্ডিস খেলেন ১০৯ রানের ঝলমলে ইনিংস, বাবর অপরাজিত থাকেন ৮৭ রানে।

শেষদিকে আবদুল সামাদের ঝোড়ো ক্যামিও ইনিংস স্কোরকে আরও বড় করে।

 

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে করাচি।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। আর সেই ধস নামানোর মূল কারিগর ছিলেন নাহিদ।

 

চার ওভারে মাত্র ৭ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপকে একাই ভেঙে দেন এই ডানহাতি পেসার। তার নিয়ন্ত্রিত লাইন-লেংথ ও গতি করাচির ব্যাটারদের দিশেহারা করে তোলে। গুরুত্বপূর্ণ সময়ে খুশদিল শাহ ও অ্যাডাম জাম্পার উইকেট নিয়ে ম্যাচ পুরোপুরি পেশোয়ারের দিকে নিয়ে যান তিনি।

রানার পাশাপাশি ইফতিখার আহমেদ ও সুফিয়ান মুকিমও তিনটি করে উইকেট নিয়ে দারুণ সহায়তা করেন। শরিফুল ইসলাম নেন একটি উইকেট।

শেষ পর্যন্ত মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় করাচি কিংস। ১৫৯ রানের বিশাল জয় নিয়ে পেশোয়ার জালমি টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করে।


   আরও সংবাদ