ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ফের বাড়লো সোনা-রুপার দাম

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০ বার


ফের বাড়লো সোনা-রুপার দাম

ঢাকা: আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনা (পাকা সোনা) ও রুপার দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। ফলে সোনা-রুপার নতুন দাম বাড়ানো হয়েছে।

 

 

 (বুধবার) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (১৫ এপ্রিল) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯২ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা করা হয়েছে।

 

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা করা হয়েছে।

 

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৬ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৯ এপ্রিল ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটে ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়। 


   আরও সংবাদ