ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সিলেটের আকাশে মেঘ-রোদের লুকোচুরি

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৬ মে, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার


 সিলেটের আকাশে মেঘ-রোদের লুকোচুরি

আজ থেকে মাঠে গড়াচ্ছে সিলেট টেস্ট। সকাল ১০টায় লাক্কাতুলায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট।

টস অনুষ্ঠিত হবে সাড়ে নয়টায়। সিলেটের আকাশে মেঘ ও রোদের লুকোচুরি থাকলেও টস যথাসময়ে হবে বলে ধারণা করা হচ্ছে।

 

ইতিমধ্যে দুই দলের ক্রিকেটাররা মাঠে চলে এসেছেন। ওয়ার্মআপে ব্যস্ত দুই দলই।

 

মিরপুর টেস্টে সফরকারীদের হারানোর আত্মবিশ্বাস কাজে লাগাতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে মরিয়া বাংলাদেশ। সিলেট টেস্টে জয় পেলে ঘরের মাটিতে প্রথম বারের মতো পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে সিরিজ জয়ের রেকর্ড গড়বেন লাল-সবুজের প্রতিনিধিরা।

 

তবে সিলেটে দুই দলের জন্য সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে পারে বেরসিক বৃষ্টি। যেখানে লাক্কাতুলায় প্রথম দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬০ শতাংশ, দ্বিতীয় দিনে ৯০, তৃতীয় দিনে ৬০, চতুর্থ দিনে ৬০ ও পঞ্চম দিনে ৯০ শতাংশ।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সাদমান ছিটকে যাওয়াতে অবধারিত ভাবেই ফিরছেন তানজিদ হাসান তামিম। মূলত তাকে ঘিরে বাংলাদেশের টেস্ট ক্রিকেট নতুন মাত্রা যোগ হচ্ছে। এর বাইরে পেসার এবাদতের বদলে সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম।


   আরও সংবাদ