ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আটকে গেল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৮ জুন, ২০২৬ ০৯:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার


আটকে গেল পর্তুগাল

শুরুটা একেবারেই ভালো হলো না পর্তুগালের। প্রথম ম্যাচেই কঙ্গোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

কঙ্গোর হয়ে গোল করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন ইওয়ানে উইসা। 

 

তবে নজর কাড়লেন আরও এক অভিজ্ঞ ফুটবলার।

রোনালদো-ব্রুনো-ভিতিনহাদের আটকে কঙ্গোর মাঝমাঠে নিয়ন্ত্রণ করলেন স্যামুয়েল মৌতুসামি। বিশ্বকাপে অভিষেকেই আলোচনায় উঠে এসেছেন তিনি।

 

 

১৯৯৬ সালের ১২ আগস্ট ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করন স্যামুয়েল মৌতুসামি। ম্যাচজুড়ে প্রচুর ওয়ার্কলোড নেওয়া ও বুদ্ধিদীপ্ত ফুটবলের জন্য পরিচিত এই মিডফিল্ডার।

 

 

ফ্রান্সের বিভিন্ন যুব অ্যাকাডেমিতে ফুটবলের পাঠ নেওয়ার পরে তিনি সিনিয়র স্তরে নিজের পরিচিতি তৈরি করেন এফসি ন্যান্তেসের হয়ে। ফরাসি ক্লাবটির হয়ে সাত বছরে ১৪০-এরও বেশি ম্যাচ খেলেছেন তিনি।

এরপরে নেদারল্যান্ডস, তুরস্ক এবং পরে গ্রিসের সুপার লিগের ক্লাব অ্যাট্রোমিটোসে খেলেছেন। আন্তর্জাতিক ফুটবলে ডিআর কঙ্গোর হয়ে ৫০টিরও বেশি ম্যাচ খেলেছেন মৌতুসামি। ২০২৩ আফ্রিকা কাপ অফ নেশন্সের সেমি ফাইনালে পৌঁছনো দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এবার জ্বলে উঠলেন বিশ্বকাপে।

ফ্রান্সে জন্ম হলেও মায়ের সূত্রে কঙ্গোর নাগরিকত্ব পান মৌতুসামি। এর ফলেই আফ্রিকান দেশটির প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। ২০১৯ সালে কঙ্গোর জার্সিতে অভিষেক হওয়ার পর ধীরে ধীরে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। চলতি বিশ্বকাপে নজর থাকবে তার দিকে।


   আরও সংবাদ