ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সেরা চারজন বেছে নিলেন ব্রাজিলিয়ান কাফু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ জুন, ২০২৬ ১৭:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


সেরা চারজন বেছে নিলেন ব্রাজিলিয়ান কাফু

ফুটবলের সর্বকালের সেরা কে? এই বিতর্কের শেষ নেই। অনেকের তালিকায় থাকে লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা ও পেলের নাম।

তবে ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার কাফুর মতে, এই তালিকা শুধু তিনজনের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি সেরা চারজনের তালিকায় জায়গা দিয়েছেন আরেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহোকেও।

 

স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্ডোকে দেওয়া এক সাক্ষাৎকারে কাফু বলেন, ফুটবলের সৌন্দর্য শুধু পরিসংখ্যান বা ট্রফিতে সীমাবদ্ধ নয়, বরং খেলোয়াড়দের শিল্প, ব্যক্তিত্ব ও মাঠে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতাই তাদের আলাদা করে।

কাফু বলেন, ‘ম্যারাডোনা ফুটবলের শিল্প, মেসি ফুটবলের শিল্প, পেলে ফুটবলের শিল্প এবং রোনালদিনহোও ফুটবলের শিল্প।

তারা এমন কিছু করত যা দর্শকদের চোখে আনন্দ এনে দিত।’

 

রোনালদিনহোকে মেসি, ম্যারাডোনা ও পেলের সমপর্যায়ে রাখার কারণ ব্যাখ্যা করে কাফু বলেন, 'আমার কাছে চারজনই একই পর্যায়ের।

তারা ইতিহাসের সেরা চার ফুটবলার। দুইজন ব্রাজিলিয়ান ও দুইজন আর্জেন্টাইন। আমার দেখা সময়ের ফুটবলে তারাই সবচেয়ে বেশি পার্থক্য গড়ে দিয়েছে'

 

কাফুর মতে, এই কিংবদন্তিদের সাফল্যের পেছনে শুধু দক্ষতা নয়, ছিল অসাধারণ ব্যক্তিত্বও। প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জের মুখেও তারা নিজেদের নিয়ন্ত্রণ হারাতেন না। বরং ড্রিবলিং, শৈল্পিকতা ও গোলের মাধ্যমে প্রতিপক্ষকে জবাব দিতেন।

সাক্ষাৎকারে বর্তমান ব্রাজিল দলের কথাও বলেন কাফু। নতুন কোচ কার্লো আনচেলত্তির ওপর আস্থা রেখে তিনি জানান, ব্রাজিলের খেলার ধরন ও দলীয় সমন্বয় ফিরিয়ে আনার সক্ষমতা আছে ইতালিয়ান এই কোচের। তবে নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আনচেলত্তির আরও সময় প্রয়োজন বলে মনে করেন তিনি।

এ ছাড়া ব্রাজিলের বর্তমান তারকা নেইমারকে নিয়েও মন্তব্য করেন কাফু। তাকে ‘প্রতিভাবান’ বলে স্বীকৃতি দিলেও তিনি মনে করেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গুরুত্ব নেইমার পুরোপুরি উপলব্ধি করতে পারেননি।

কাফুর মতে, ক্লাব পর্যায়ে বড় শিরোপা জয়ের চেয়ে দেশের হয়ে বিশ্বকাপ জয়ের মর্যাদা সম্পূর্ণ ভিন্ন। আর সেই কারণেই মেসি, ম্যারাডোনা, পেলে ও রোনালদিনহোর মতো কিংবদন্তিরা ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছেন।


   আরও সংবাদ