ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে জুয়ার বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ জুন, ২০২৬ ০৯:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে জুয়ার বিজ্ঞাপন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। হ্যাকডের পর আইডি থেকে অনলাইন জুয়ার প্রচার করতে দেখা যায়।

বর্তমানে অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভ করে রাখা হয়েছে।

 

আমিনুলের ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে প্রতিমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে বিভ্রান্তিকর কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।

 

এ অবস্থায় সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর ফেসবুক আইডি থেকে কোনো অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হলে তা যেন কেউ বিশ্বাস না করেন বা এ নিয়ে বিভ্রান্ত না হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইডি থেকে প্রকাশিত যেকোনো অনাকাঙ্ক্ষিত কনটেন্টের দায় আমিনুল হকের নয়।

বরং এটি তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

 

জানানো হয়, ফেসবুক আইডি পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে কাজ চলছে। অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।


   আরও সংবাদ