ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হাইতিকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২০ জুন, ২০২৬ ০৯:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০ বার


হাইতিকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্রয়ের ধাক্কা সামলে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে সেলেসাওরা। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে হাইতিকে অনায়াসে হারিয়ে 'গ্রুপ সি'-র শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল।

দলের এই দাপুটে জয়ে সন্তোষ প্রকাশ করেছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি দলের সার্বিক পারফরম্যান্সের উন্নতির প্রশংসা করেন।

 

ম্যাচ শেষে দলের খেলার ধরন নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে ব্রাজিলের প্রধান কোচ বলেন, 'প্রথমার্ধে আমরা অনেক ভালো ফুটবল খেলেছি। আমাদের খেলার গুণগত মান ও তীব্রতা (ইনটেনসিটি) বেশি ছিল এবং আক্রমণে আমরা অনেক নিখুঁত ছিলাম।

আমরা আগের চেয়ে উন্নতি করেছি... তবে পরবর্তী ম্যাচের জন্য আমাদের এই উন্নতির ধারা বজায় রাখতে হবে।'

 

ম্যাচে মাতেউস কুনিয়ার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের চমৎকার ফিনিশিংয়ে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে একের পর এক সুযোগ হাতছাড়া না হলে গোলের ব্যবধান আরও বড় হতে পারত। তবে সুযোগ নষ্টের হতাশার চেয়ে দলের আক্রমণভাগের চমৎকার বোঝাপড়া ও আক্রমণাত্মক ফুটবলকেই ইতিবাচকভাবে দেখছেন আনচেলত্তি।

 

আক্রমণভাগের প্রশংসা করে তিনি বলেন, 'আমার মনে হয় ফরোয়ার্ডরা সামনে দারুণ কম্বিনেশন তৈরি করেছিল। তারা ঠিকঠাক কাজটাই করেছে। আমাদের সবসময় পাঁচজন খেলোয়াড় আক্রমণে প্রস্তুত ছিল। সামগ্রিকভাবে আমরা বেশ ভালো খেলেছি।'


   আরও সংবাদ