ঢাকা, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ নিশ্চিত

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১১ অগাস্ট, ২০২৬ ০৯:৫৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ নিশ্চিত

ওয়েস্ট ইন্ডিজের জন্য দুঃসংবাদ, বাংলাদেশের জন্য স্বস্তির খবর। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে আফগানিস্তান। এই জয়ের ফলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি খেলা নিশ্চিত হয়েছে তাদের।

একই সঙ্গে কাট-অফ তারিখের হিসাব অনুযায়ী বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া শীর্ষ আট দলের তালিকাও চূড়ান্ত হয়ে গেছে।

 

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের থাকার কথা।

২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের র‍্যাঙ্কিং বিবেচনায় নিয়ে নির্ধারিত হবে সরাসরি বিশ্বকাপে খেলা দলগুলো। সেই হিসাবেই বাংলাদেশ এখন সরাসরি জায়গা নিশ্চিত করা দলগুলোর একটি।

 

বাংলাদেশের সঙ্গে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তান। ফলে বাছাইপর্বের দীর্ঘ ও অনিশ্চিত পথ পাড়ি দেওয়ার প্রয়োজন হচ্ছে না বাংলাদেশের। সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাওয়ায় এখন থেকেই বড় মঞ্চের প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা।

বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হওয়ার ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের অবস্থানের কারণে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি এবারও সরাসরি জায়গা করে নিতে পারেনি। বর্তমানে র‍্যাঙ্কিংয়ে দশ নম্বরে থাকা ক্যারিবীয়দের সামনে থাকা ভারতের বিপক্ষে দুটি ওয়ানডেতে জয় পেলেও সরাসরি বিশ্বকাপে ওঠার মতো অবস্থানে যাওয়ার সুযোগ নেই। ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের খেলতে হবে বাছাইপর্ব।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে না পারার হতাশা বাংলাদেশের সামনে ছিল না এবার। বরং ওয়ানডেতে নিজেদের অবস্থান ধরে রেখে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দলটি। ফলে ২০২৭ বিশ্বকাপের আগে বাংলাদেশকে আর কোনো বাছাইপর্বের পরীক্ষার মুখোমুখি হতে হবে না।


   আরও সংবাদ