ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ফেরিতে আগুন, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


ফেরিতে আগুন, নিহত ৫

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোরনের কাছে সমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুনে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৮৭ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে ‘এমভি জুন অ্যাস্টার’ নামের ফেরিটিতে আগুন লাগে।

আগুনে ফেরিটির বিভিন্ন অংশ দাউ দাউ করে জ্বলতে থাকে। পরে আগুনে পুড়ে যাওয়া ফেরিটির ভিডিও প্রকাশ করে ফিলিপাইন কোস্টগার্ড।

 

ফেরিটিতে মোট ১৩৪ জন ছিলেন। এর মধ্যে ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রু সদস্য।

ফেরিটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে ছেড়ে জনপ্রিয় পর্যটন এলাকা কোরনের দিকে যাচ্ছিল। পথে পালাওয়ান প্রদেশের কোরন এলাকার সমুদ্রসীমায় আগুন ধরে যায়।

 

 

 

ফিলিপাইন কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানিয়েছেন, এখন পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ৩৮ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য। একই সঙ্গে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার ও নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছেন তিনি।

কায়াবিয়াব বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে এখনো কথা বলা সম্ভব হয়নি। ফলে ফেরিটিতে আগুন লাগার কারণ এবং আগুনের সময় যাত্রীরা কোথায় ছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে বৈরী আবহাওয়া, উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের কারণে অভিযান ব্যাহত হচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), এএফপি, রয়টার্স।


   আরও সংবাদ