ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সিরিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণ, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪ বার


সিরিয়ায় অস্ত্রাগারে বিস্ফোরণ, নিহত ১৪

সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি সাময়িক স্থানে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়। রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসও ঘটনাটি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে।

 

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ অন্যত্র স্থানান্তরের আগে ওই স্থানে সাময়িকভাবে রাখা হয়েছিল। বিস্ফোরণে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মীও আহত হয়েছেন।

 

 

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও অগ্নিনির্বাপণ বিভাগের একাধিক ইউনিট মোতায়েন করা হয়। তবে একের পর এক বিস্ফোরণের কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হয়।

কয়েক ঘণ্টা ধরে ওই স্থান থেকে ঘন ধোঁয়া বের হতে থাকে।

 

প্রাথমিক বিস্ফোরণের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।

এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিব প্রদেশের বিন্নিশ এলাকায় গোলাবারুদবাহী একটি গাড়িতে আকস্মিক বিস্ফোরণ ঘটে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় পাঁচজন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছিলেন।

সূত্র: রয়টার্স, (এপি)


   আরও সংবাদ