ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঢাকায় বজ্রবৃষ্টি, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার


ঢাকায় বজ্রবৃষ্টি, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

ঢাকা ও আশপাশের এলাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীতে বজ্রসহ বৃষ্টি শুরু হয়।

সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল।

 

বৃষ্টির কারণে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়ে।

এতে অফিসগামী ও শিক্ষার্থীদের অনেকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন।

 

এদিকে টানা বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

নিউমার্কেট, ধানমন্ডি, জিগাতলা, মালিবাগ, রাজারবাগ, শান্তিনগর এলাকার সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বৃষ্টির পরিমাণ জানা যায়নি।

 

 

অন্যদিকে বৃষ্টির কারণে দিনের শুরুতে আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক হয়ে ওঠে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আর রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


   আরও সংবাদ