ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মুক্তি পেলেন ‘ককরোচপ্রধান’ অভিজিৎ দীপ

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬ ০৯:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার


মুক্তি পেলেন ‘ককরোচপ্রধান’ অভিজিৎ দীপ

গ্রেপ্তারের একদিন পর দিল্লির একটি আদালত শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে। ৫০ হাজার রুপির বন্ড এবং শান্তি ভঙ্গ না করার মুচলেকায় তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আদালত।

শনিবার (১৭ অক্টোবর) এ আদেশ দেওয়া হয়।

 

নির্বাচনী জালিয়াতির বিরুদ্ধে চলমান বিক্ষোভের অংশ হিসেবে দিল্লির কনট প্লেসে ‘তিরঙ্গা মার্চ’ বা পতাকা মিছিল আয়োজনের পরিকল্পনার কারণে তাকে আটক করেছিল পুলিশ।

 

ম্যাজিস্ট্রেটের সামনে শুনানি শেষে দিল্লির মন্দির মার্গ থানা থেকে বেরিয়ে আসেন দীপকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

 

 

 

মুক্তির পর প্রথম প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ছবি শেয়ার করেন দীপকে। ছবিটি ২০০৪ সালের ‘ভীর-জারা’ চলচ্চিত্রের একটি দৃশ্যের, যেখানে পাকিস্তানের কারাগার থেকে ২২ বছর পর মুক্তি পেয়ে শাহরুখ খানের চরিত্রকে কাঁদতে দেখা যায়।

ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘ওয়াইফাই এবং ফোন ছাড়া ২৪ ঘণ্টা পর জেল থেকে বের হতে যেমন লাগে।’

 

শুক্রবার দীপকে ছাড়াও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে আটক করা হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে বোরাকে মুক্তি দেওয়া হলেও দীপকেকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল।

অন্যদিকে, সিজেপির নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। গত সপ্তাহে ওই স্থানকে প্রতিবাদের নির্ধারিত স্থান হিসেবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কনট প্লেসে জাতীয় পতাকা ওড়ানোর পরিকল্পনায় ‘ল্যাহরা দো তিরঙ্গা’ শীর্ষক প্রতিবাদ পদযাত্রার আগে নেহা বোরা ও অভিজিৎ দীপকেকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছিল। এরপরও শিক্ষার্থীসহ অন্যরা জাতীয় পতাকা নিয়ে ছোট ছোট দলে পদযাত্রা করেন।

পুলিশ আরও জানিয়েছে, দিল্লি পুলিশ আইনের অধীনে আটকের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারার অধীনে শান্তি ভঙ্গের অভিযোগে অভিজিৎ দীপকেকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছিল।


   আরও সংবাদ