ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এইচএসসির ফল ৩১ অক্টোবর

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬ ১৫:৫৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার


 এইচএসসির ফল ৩১ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে।

 

এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে থাকায় ফল প্রকাশের অনুমোদন ও আনুষ্ঠানিকতা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

 

এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের প্রস্তাব করেছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়।

 

এ বছর ২ জুলাই সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লাগে।

 

এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। সারা দেশে মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।


   আরও সংবাদ