ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নেতানিয়াহুর ভোটের হার কমছে

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬ ১৪:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


নেতানিয়াহুর ভোটের হার কমছে

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। তবে ভোট গণনা যত এগোচ্ছে, দলটির প্রাপ্ত ভোটের হার তত কমছে।

বিপরীতে, গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির ভোটের হার কিছুটা বেড়েছে।

 

বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরা জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২১ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে।

 

নেতানিয়াহুর দল লিকুদ পার্টি মোট বৈধ ভোটের ২১ দশমিক ৭ শতাংশ পেয়ে শীর্ষে রয়েছে। তবে আগের গণনার হালনাগাদ তথ্যে দলটির প্রাপ্ত ভোটের হার ছিল ২৩ দশমিক ২৪ শতাংশ।

 

অন্যদিকে, গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ১৫ দশমিক ৭২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আগের গণনায় দলটির প্রাপ্ত ভোটের হার ছিল ১৫ দশমিক ৪১ শতাংশ।

 

ফিলিস্তিন-ইসরায়েলি জয়েন্ট লিস্ট ৯ দশমিক ২২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। দলটি সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দলের প্রাপ্ত ৮ দশমিক ২২ শতাংশ ভোটের চেয়ে সামান্য এগিয়ে রয়েছে।

নির্বাচন কমিটি জানিয়েছে, প্রকাশিত তথ্যগুলো সম্পূর্ণ প্রাথমিক এবং ভোট গণনা এখনো অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৭৩ লাখ ৩০ হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারের বেশি নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।


   আরও সংবাদ