ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এইচএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ উত্তীর্ণ ১২০৪

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬ ১৫:৩৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৩ বার


এইচএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ উত্তীর্ণ ১২০৪

সিলেট শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী।

পাসের হারে মেয়েরা ছেলেদের চেয়ে ৩ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট এগিয়ে।

 

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন এই ফলাফল ঘোষণা করেন।

 

বোর্ডের ফলাফল পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ৭২ হাজার ৯৫৫ জন। এর মধ্যে ২৯ হাজার ৩১৯ জন ছাত্র এবং ৪৩ হাজার ৬৩৬ জন ছাত্রী।

পরীক্ষায় অংশ নেন ৭১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে ২৮ হাজার ৯৩৫ জন ছাত্র এবং ৪২ হাজার ৯৫৮ জন ছাত্রী।

 

ফলাফলে দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া ২৮ হাজার ৯৩৫ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৯৬ জন। ছাত্রদের পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে, ৪২ হাজার ৯৫৮ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২২ হাজার ৫০১ জন। ছাত্রীদের পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ। উত্তীর্ণের সংখ্যা ও পাসের হার দুই ক্ষেত্রেই ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছেন।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগ। এ বিভাগে ১৪ হাজার ৩৫৩ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৩৮ জন। পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ।

মানবিক বিভাগে ৪৯ হাজার ৩৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২২ হাজার ৮৪৮ জন। এ বিভাগে পাসের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ হাজার ১৮১ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৯১১ জন। এ বিভাগে পাসের হার ৪৭ দশমিক ৮১ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ এবং মানবিক বিভাগে সর্বনিম্ন। সামগ্রিক ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েদের এগিয়ে থাকার পাশাপাশি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পাসের হারে অন্য দুই বিভাগের চেয়ে এগিয়ে রয়েছেন।


   আরও সংবাদ