ঢাকা, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নেতানিয়াহু সরকারকে অবশ্যই সরতে হবে

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬ ০৯:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


নেতানিয়াহু সরকারকে অবশ্যই সরতে হবে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান। তিনি বলেছেন, ইসরায়েলের গণতন্ত্র, নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষায় বর্তমান সরকারের পরিবর্তন জরুরি।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোলান বলেন, ‘নেতানিয়াহু সরকারকে অবশ্যই সরতে হবে।’ এই লক্ষ্য অর্জনে তার দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বলেও জানান তিনি।

 

এ সময় ইসরায়েলের অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের সঙ্গে রাজনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান গোলান। একই সঙ্গে এই সম্প্রদায়ের সদস্যদের বাধ্যতামূলক সামরিক নিয়োগের আওতায় আনার পক্ষে মত দেন তিনি।

 

গোলান বলেন, অতি-রক্ষণশীল ইহুদিদের সামরিক বাহিনীতে নিয়োগ দিতে হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে।

ইসরায়েলের প্রতিটি শিশু যেন সম্মানজনক জীবিকা অর্জনের জন্য প্রয়োজনীয় শিক্ষা ও দক্ষতা পায়, তা নিশ্চিত করাও জরুরি।

 

তথ্যসূত্র: আল জাজিরা।


   আরও সংবাদ