ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মিলল দম্পতিসহ ২ শিশু সন্তানের লাশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১৬:৩২ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


মিলল দম্পতিসহ ২ শিশু সন্তানের লাশ

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের পল্লবীর সেকশন-১১, ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকা থেকে এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের (এডিসি) ফারজিনা নাসরিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। 

অন্য আরেকটি সূত্র থেকে জানা যায়,  স্বামী ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। প্রাথমিকভাবে জানা যায়, দুই সন্তানকে হত্যার পর তারা আত্মহত্যা করেছেন।

 


   আরও সংবাদ