ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১৩:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২ বার
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এ তথ্য জানান।
ববি হাজ্জাজ বলেন, আমি মন্ত্রিসভার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কল পেয়েছি। আমার জন্য দোয়া রাখবেন।
সকালে সংসদ ভবনে এমপিদের শপথের পর বিকেলে মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। মন্ত্রী হিসেবে শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের কল দেওয়া হচ্ছে।