ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে আইনশৃঙ্খলা মন্ত্রিসভা কমিটি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:১০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার


সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে আইনশৃঙ্খলা মন্ত্রিসভা কমিটি

 স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আহ্বায়ক করে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
 
কমিটির সদস্যরা হলেন- মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী।
 
কমিটিকে সহায়তা করবেন- মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব/প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সচিব, প্রিন্সিপাল স্টাফ অফিসার, চিফ অব জেনারেল স্টাফ, আইজিপি, বিজিবি, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাবের মহাপরিচালক।

 
 
কমিটির কার্যবলীর মধ্যে রয়েছে- জাতীয় পুরস্কার দেওয়ার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ থেকে পাওয়া প্রস্তাব পরীক্ষা করা; বিভিন্ন জাতীয় পুরস্কারের ক্রমনির্ধারণ এবং প্রয়োজনে পরিবর্তনের জন্য সুপারিশ করা, নতুন জাতীয় পুরস্কার প্রবর্তনের প্রস্তাব পরীক্ষা করা ও সুপারিশ করা।
 
কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পরিবীক্ষণ করবে। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা করবে।


 
কমিটির কার্যপরিধি হলো- সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ, পর্যালোচনা ও উন্নতির সুপারিশ করা; আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ক্ষেত্রে কারণ পর্যবেক্ষণ ও চিহ্নিতকরণ এবং তা দূরীকরণে প্রয়োজনীয় সুপারিশ করা; হরতাল, অবরোধ, ধর্মঘট ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহতকারী অন্যান্য ঘটনা প্রতিরোধ এবং এর ফলে জনজীবনে সৃষ্ট দুর্ভোগ ও অচলাবস্থা নিরসনের উদ্দেশে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও সংস্থায় করণীয় পদক্ষেপ সম্পর্কে পরামর্শ দেওয়া।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা করবে।


   আরও সংবাদ