ঢাকা, শনিবার, ০৭ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কিছু দেশ মধ্যস্থতার উদ্যোগ শুরু করেছে

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৭ মার্চ, ২০২৬ ০৯:৫৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার


কিছু দেশ মধ্যস্থতার উদ্যোগ শুরু করেছে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, চলমান উত্তেজনা কমাতে কিছু দেশ মধ্যস্থতার উদ্যোগ শুরু করেছে। তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে। পরিষ্কার করে বলতে চাই-আমরা অঞ্চলে স্থায়ী শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ।

তবে আমাদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো দ্বিধা নেই।’

 

তিনি বলেন, ‘মধ্যস্থতার প্রচেষ্টা তাদের উদ্দেশে হওয়া উচিত, যারা ইরানি জনগণকে অবমূল্যায়ন করেছে এবং এই সংঘাতকে উসকে দিয়েছে।’

পেজেশকিয়ানের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানের আরব প্রতিবেশীরা তাদের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি, বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করছে।


   আরও সংবাদ