ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এবারের ঈদ আনন্দ একটু ভিন্ন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ মার্চ, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার


এবারের ঈদ আনন্দ একটু ভিন্ন

চট্টগ্রাম: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ একটু ভিন্ন। এখন সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে, রাজনৈতিকভাবে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে। এভাবে ঈদের ভ্রাতৃত্ব, ভালোবাসা অবিরতভাবে চলতে থাকবে। 

 

শনিবার (২১ মার্চ) সকালে নগরের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে বাড়ির পাশের দারুছ সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

মন্ত্রী বলেন, মানুষ মুক্ত পরিবেশ না পেলে ঈদের আনন্দ তেমন আসে না। দেশের গণতান্ত্রিক পরিবেশ সেটা নিশ্চিত করেছে। সবাই গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ায় ভয়ের পরিবেশ দূর হয়েছে। জাতি ধর্ম-বর্ণ নির্বশেষে সব শ্রেণি-পেশার মানুষ এখন ভিন্ন পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করছে।

 

 

আগামী দিনের বাংলাদেশ হবে রেইনবো বাংলাদেশ। এখানে নাগরিকদের মধ্যে কোনও ভেদাভেদ থাকবে না।

তিনি বলেন, ‘সবাই মিলে এই ঈদের আনন্দ উপভোগ করছি। আমরা যাতে এভাবেই থাকতে পারি।

 

 

দেশটা যাতে এভাবেই থাকে। সবাই মুক্ত অবস্থায় থাকতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে। মুক্তভাবে চলতে পারে। মানুষ যেন সব সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে। আমরা সবাই যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বাচনের পর বহুলাংশে সেটা ফিরে পেয়েছি।

 

দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি’। 

এসময় তাঁর সাথে ছিলেন ছেলে বিএনপি নেতা ইসরাফিল খসরুসহ পরিবারের সদস্য এবং রাজনৈতিক কর্মীরা।


   আরও সংবাদ