ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬ ০৭:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান

ইরান যেকোনো হুমকি ও সন্ত্রাসের মোকাবিলা করতে রণক্ষেত্রে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

 

হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির পরিপ্রেক্ষিতে তিনি এ প্রতিক্রিয়া জানান। 

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই বার্তা দেন তিনি। এসময় পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের হুমকি ও সন্ত্রাস দেশটিকে আরও ঐক্যবদ্ধ করছে।

 

ইরানি প্রেসিডেন্ট উল্লেখ করেন, ইরান রণক্ষেত্রে যেকোনো প্রলাপপূর্ণ বা কাণ্ডজ্ঞানহীন হুমকির দৃঢ়ভাবে মোকাবিলা করবে। হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, যারা ইরানের সার্বভৌমত্ব বা মাটি লঙ্ঘন করবে তারা ছাড়া এই নৌপথ সবার জন্য উন্মুক্ত রয়েছে। 

 

তার এই মন্তব্য থেকে এটি স্পষ্ট যে, তেহরান তাদের জ্বালানি অবকাঠামো রক্ষায় এবং ভূ-রাজনৈতিক স্বার্থ সমুন্নত রাখতে কোনো ধরনের আপস করতে নারাজ।

 

সূত্র: আল-জাজিরা।


   আরও সংবাদ