ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬ ২১:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২১ বার


১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার নির্দেশ

ঢাকা: লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সেখানের বাংলাদেশ দূতাবাস। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায় এ নির্দেশনা দেয়া হয়।

 

সতর্ক বার্তায় উল্লেখ করা হয়, বৈরুতের বিভিন্ন এলাকায় সম্ভাব্য আক্রমণের বিষয়ে জরুরি সতর্কবার্তা প্রদান করা হলো। এলাকা সমূহ হলো- সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল-রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম,এয়ারপোর্ট রোড, আল-উযায়ী, আল-শিয়েহ, তারিক আল-জাদিদের উপকণ্ঠ, আল-তাইউনেহ, ফুর্ন আল-শুব্বাকের উপকণ্ঠ, বাদারো (আল-শিয়ার কাছে) ।

 

উল্লেখ্য, লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলের বাহিনী।


   আরও সংবাদ