ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬ ১৭:৪৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৮ বার


বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিল ইসরায়েল

ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, জো বাইডেনকেও চাপ দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সাবেক কোনো প্রেসিডেন্ট রাজি না হলেও ফাঁদে পা দিয়েছেন শুধু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

‘দ্য ব্রিফিং উইথ জেন পসাকি’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, তিনি নিজেও একাধিক আলোচনায় অংশ নিয়েছেন যেখানে নেতানিয়াহু স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রকে হামলার আহ্বান জানিয়েছিলেন।

জন কেরি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমাদের দিয়ে ইরানে হামলা চালাতে চেয়েছিলেন।

 

যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরানে হামলার প্রস্তাব সরাসরি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে উপস্থাপন করেন, তিনি রাজি হননি। একইভাবে জো বাইডেন এবং জর্জ ডব্লিউ বুশ—কেউই তার প্রস্তাবে রাজি হননি।

একমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এতে সম্মত হয়েছেন।

 

সাম্প্রতিক একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে জন কেরি বলেন, নেতানিয়াহু তার সামরিক হামলার প্রস্তাবে ইরানের নেতৃত্বকে হত্যা করা, শাসনব্যবস্থার পরিবর্তন ঘটানো এবং ইরানের সামরিক শক্তিকে ধ্বংস করা সম্ভব হবে বলেছিলেন।

 

এসব যুক্তি নেতানিয়াহু উচ্চপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন বৈঠকে উপস্থাপন করেছিলেন বলেও ইঙ্গিত দেন সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়।  ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অনেক শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যা করা হয়। এ ছাড়া কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়। 

সূত্র: আনাদোলু এজেন্সি


   আরও সংবাদ