ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হিসাববিজ্ঞানীদের কৌশলী উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্যমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬ ১৭:৪২ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


হিসাববিজ্ঞানীদের কৌশলী উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্যমন্ত্রীর

হিসাববিজ্ঞানীদের শুধু হিসাবরক্ষক নয়, বরং কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞানীরা কেবল আর্থিক ব্যবস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ নন, বরং তারা বড় বা ছোট যেকোনো প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উদ্যোক্তা কিংবা রাষ্ট্র সবাই দিকনির্দেশনার জন্য তাদের ওপর নির্ভরশীল হয়ে উঠছে।

 

শনিবার (১১ এপ্রিল) ঢাকার একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ২২তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

 

জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তিনির্ভর এই নতুন বিশ্বে হিসাববিজ্ঞানীদের শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং পরিবর্তিত প্রযুক্তিগত পরিবেশ, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিজিটাল ইকোসিস্টেম সম্পর্কে সর্বদা সচেতন থাকতে হবে।

 

নবীন সনদপ্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ। এই চ্যালেঞ্জকে গ্রহণ করে নিজেদের দক্ষতা, দেশ এবং পেশাকে সমৃদ্ধ করার দায়িত্ব তাদের ওপর বর্তায়।

তিনি নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের পেশাগত সাফল্য দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. সলিমুল্লাহ খান। অন্যদের মধ্যে আইসিএবির প্রেসিডেন্ট এন কে এ মবিন বক্তব্য দেন।


   আরও সংবাদ