ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ডিজেল নিয়ে আসা দুটি জাহাজ ভিড়েছে বন্দরে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬ ১৪:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪ বার


ডিজেল নিয়ে আসা দুটি জাহাজ ভিড়েছে বন্দরে

চট্টগ্রাম: ডিজেল নিয়ে আসা দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এর মধ্যে ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজটি পতেঙ্গার ৫ নম্বর ডলফিন জেটিতে আনার জন্য বুধবার (১৫ এপ্রিল) সকালে পাইলট বোট পাঠানো হয়েছে।

 

 

বিপিসি, বন্দর ও জাহাজের স্থানীয় এজেন্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বন্দরের নিয়ম অনুযায়ী, জোয়ারের সময় বহির্নোঙর থেকে মোহনা ও কর্ণফুলী নদী (চ্যানেল) দিয়ে বাণিজ্যিক জাহাজ আনা-নেওয়া করেন বন্দরের নিজস্ব পাইলটরা।

এ কাজে সহায়তা করে একাধিক শক্তিশালী টাগবোট। দুপুরে এমটি লুসিয়া সলিস বন্দর চ্যানেল দিয়ে ডলফিন জেটিতে আনা হয়েছে।

 

সূত্র জানায়, প্রায় ৩২ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি টর্ম দামিনি’ ও প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘এমটি লুসিয়া সলিস’ বহির্নোঙরে আসে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতেই। এসব ডিজেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড ও সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া।

‘এমটি টর্ম দামিনি’ বৃহস্পতিবার ৬ নম্বর ডলফিন জেটিতে আনা হবে। 

 

এদিকে, প্লেনের জ্বালানি জেট ফুয়েল (জেট এ-১) নিয়ে সিঙ্গাপুর থেকে এসেছে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজটি। প্রায় ১১ হাজার টন জেট ফুয়েল রয়েছে। মঙ্গলবার সকাল আটটা থেকে ৬ নম্বর ডলফিন জেটিতে তেল খালাস করছে।


   আরও সংবাদ