ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হাসপাতালে সারজিস আলম

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬ ১৬:১৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার


হাসপাতালে সারজিস আলম

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

 

সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

এদিকে পরিবারের পক্ষ থেকে সারজিস আলমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।


   আরও সংবাদ