আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬ ২১:২২ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫ বার
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরানকে সহ-সভাপতি নির্বাচিত করা নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র বাগযুদ্ধ হয়েছে। ইরানকে নির্বাচনে আপত্তি জানিয়ে ওয়াশিংটন একে এনপিটি চুক্তির প্রতি ‘উপহাস’ বলে মন্তব্য করেছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গেও পূর্ণাঙ্গ সহযোগিতা করছে না বলে অভিযোগ তোলা হয়।
তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে ইরান। দেশটির কর্মকর্তারা বলেছেন, পরমাণু চুক্তি মানা বা না মানা নিয়ে মন্তব্য করার নৈতিক ভিত্তি যুক্তরাষ্ট্রের নেই।
তারা যুক্তি তুলে ধরে বলেন, বিশ্বের একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে, ফলে এই বিষয়ে তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ।
সূত্র: মিডল ইস্ট আই