ঢাকা, শনিবার, ০২ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিভিন্ন অপরাধে তেজগাঁও থেকে গ্রেপ্তার ৬০

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ মে, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


বিভিন্ন অপরাধে তেজগাঁও থেকে গ্রেপ্তার ৬০

বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন শুক্রবার (০১ মে) দিবাগত রাতে এ তথ্য জানান।

 

তিনি জানান, গত বৃহস্পতিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৫ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৫ জন, হাতিরঝিল থানা থেকে ৮ জন, আদাবর থানা থেকে ৮ জন, মোহাম্মদপুর থানা থেকে ৩০ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তাররা হলেন— মো. আলামিন (২৫), মো. আলামিন (৩০), মো. রনি (১৯), মো. রাজিব (২৫), মো. আবুল কাশেম, মো. রাব্বি খান (৩০), শিপন শেখ (২৮), রূপক চন্দ্র নাগ (৩০), মো. সাব্বির (৪৭), মো. মামুন আজিজ, মো. জাহাঙ্গীর মোল্লা (৪৮), মো. সোহেল (৪০), মো. হেলাল (৩৮), মো. শাকিল আহম্মেদ (২৪), মো. মোশারফ হোসেন (২৯), মো. বাবু (৩২), মো. শরফুদ্দিন মিয়া ওরফে মুন্না (৩৪), আসিফ (২৬), মো. শরীফ উদ্দিন ছিদ্দিকী (২৭), ইমন (২০), মো. রফিকুল ইসলাম (৫৫)।

 

এম. ডি. মারুফ (২৩), মো. রিয়াজ (২৫), মো. জুয়েল হাওলাদার (২৬), অভিদাস (২৩), মো. সুজন (১৯), মো. সজিব (২১), সালাউদ্দিন বেপারী (২৭), মো. আবুল হোসেন, নাসিম প্রতীক হাসান (৪১), মো. আল আমিন (২৬), মো. রাজু আহম্মেদ (২৫), মো. লাবু আকাশ (২৬), মো. মনির (২২), মো. বিজয় হোসেন নাবিদ (২৭), মো. টিপু (২৪), কামরান (২৫), উমর (২০), মো. লুৎফুল্লাহ (২৮), ওয়াহিদ রতন (২৫), শাকিল (২৫), আসিফুজ্জামান শান্ত (২০), রাকিব (২৪), হৃদয় রাজা (২৩), মো. ইউসুফ (২৭), মো. অলি আশরাফুল (২২)।

এবং মো. ফজলুল হক সজীব (২৫), মো. শাকিল মিয়া (২২), মো. মেহেদী হাসান (৩৪), মো. সাগর হোসেন (২৮), আমিনুল ইসলাম, মো. বাবুল মিয়া (২৫), মো. রায়হান (২০), কবির হোসেন কল্যাণ (২০), মো. জনি ইসলাম (২৫), মো. শাকিল আহম্মেদ (২৪), আবুল হোসেন, আব্দুল বাছেদ (৪৫), মো. সুজন মিয়া (২৬) ও মো. রেজাউল করিম রাশেদ (২৮)।

 


   আরও সংবাদ